আজ ওবামার বিদায়ী ভাষণ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আজ মঙ্গলবার রাত ৯টায় শিকাগোতে বিদায়ী ভাষণ দেবেন। টানা দুই মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকার পর আগামী ২০ জানুয়ারি তিনি বিদায় নিচ্ছেন। ওইদিন নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর টেলিগ্রাফের।

খবরে বলা হয়, ওবামাই প্রথম প্রেসিডেন্ট যিনি ক্ষমতা ছাড়ার আগে নিজ শহর শিকাগো থেকেই তার বিদায়ী ভাষণ দিচ্ছেন।

ভাষণে টানা আট বছর ক্ষমতায় থাকাকালীন সঙ্গে থাকার জন্য ওবামা সবাইকে ধন্যবাদ জানাবেন। একইসঙ্গে ভাষণে তিনি কিছু প্রস্তাবের কথাও তুলে ধরবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ১৯৮৫ সালে শিকাগোর ওই বাড়িতে ওবামা বেড়ে ওঠেন এবং পরে সেখানে তিনি সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের নভেম্বরে ওবামা প্রথম প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়লাভ করেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

নবীনগরে তিতাস নদীতে অভিযান, ৬টি ঘের উচ্ছেদ ও ২৫টি রিং জাল জব্দ

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট