,

৭ মুসলিম দেশে ২৬ হাজার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক: ২০১৬ সালে বিশ্বের সাতটি মুসলিম দেশে ২৬ হাজার ১৭১টি বোমা হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এরমধ্যে ইরাক ও সিরিয়াতেই ২৪ হাজারেরও বেশি বোমা হামলা চালানো হয়েছে। এছাড়া ইয়েমেন, আফগানিস্তান, সোমালিয়া এবং লিবিয়াতেও বোমা ফেলেছে তারা।
মার্কিন সামরিক সদর দফতর পেন্টাগন প্রকাশিত পরিসংখ্যানের বরাতে ‘কাউন্সিল অন ফরেন রিলেশন’ নামে দেশটির একটি থিংট্যাংকের সমীক্ষা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর দি ডন’র।
এতে বলা হয়েছে, গত বছর যুক্তরাষ্ট্র সিরিয়ায় ১২ হাজার ‌১৯২টি, ইরাকে ১২ হাজার ৯৫টি, আফগানিস্তানে এক হাজার ৩৩৭টি, লিবিয়ায় ৪৯৬টি, ইয়েমেনে ৩৪, সোমালিয়ায় ১৪ এবং পাকিস্তানে ৩টি বোমা ফেলেছে।
এর আগে ২০১৫ সালে যুক্তরাষ্ট্র ছয় মুসলিম দেশ সিরিয়ায়, ইরাকে, আফগানিস্তান, পাকিস্তান, ইয়েমেন এবং সোমালিয়ায় ২৩ হাজার ১৪৪টি বোমা ফেলেছিল। পরে বছর ওই ছয়টি দেশের সঙ্গে লিবিয়াতেও বোমা ফেলে যুক্তরাষ্ট্র।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে