বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌরভ গাঙ্গুলীকে হত্যার হুমকি

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :হত্যার হুমকি পেলেন ভারতের সাবেক ক্রিকেট অধিয়ানক সৌরভ গাঙ্গুলী। গত ৭ জানুয়ারী চিঠি মারফত এই হুমকিটি পান সৌরভ। তবে সোমবার বিষয়টি সামনে আসে। সৌরভ নিজেই এই হত্যার হুমকির বিষয়টি জানান।

সৌরভের ঘনিষ্ঠরা জানান, আগামী ১৯ জানুয়ারী পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন সৌরভ। কিন্তু গত ৭ জানুয়ারী একটি চিঠিতে হুমকি দিয়ে ওই অনুষ্ঠানে সৌরভকে যেতে নিষেধ করা হয়, অনুষ্ঠানে উপস্থিত থাকলে তার ফল মারাত্মক হতে পারে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

এদিকে এমন চিঠি পাওয়ার পরই কলকাতার পুলিশ কমিশনারকে বিষয়টি জানান সৌরভ। যদিও কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও বিষয়টি জানান সৌরভ। তবে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মিরাজ খালিদ জানান, সৌরভের কাছ থেকে এখনও পর্যন্ত এরকম কোন চিঠি পাননি তিনি।

যদিও ওই অনুষ্ঠানে সিএবি’এর প্রেসিডেন্ট সৌরভ আদৌ উপস্থিত থাকবেন কিনা তা এখনও পরিস্কার নয়। সৌরভ নিজেও জানান আগামী ১৯ জানুয়ারী ওই অনুষ্ঠানে থাকার ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত নেন নি।

সৌরভ এদিন সাংবাদিকদের জানান, ‘হ্যাঁ, গত ৭ তারিখ আমি একটি হুমকি স্বরুপ চিঠি পেয়েছি এবং পুলিশ কমিশনার ও আয়োজক কমিটিকে বিষয়টি জানিয়েছি। এখন দেখা যাক, এবিষয়ে এখনও কিছু সিদ্ধান্ত নেইনি। এটা একটা লাইভ প্রোগ্রাম, আমি যদি সেখানে উপস্থিত থাকি তবে সবাই তা জানতে পারবেন’।

এদিকে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে চিঠিটি আসে সৌরভের মা নিরুপা গাঙ্গুলীর নামে। সেখানে বলা হয় ‘আপনার ছেলেকে সতর্ক করে দেওয়া হচ্ছে তিনি যেন মেদিনীপুরের অনুষ্ঠানে উপস্থিত না থাকেন। তিনি (সৌরভ) যদি এই হুমকি বার্তা অগ্রাহ্য করে সেখানে যান তবে তার ফল ভাল হবে না। আপনি (নিরুপা) আর আপনার ছেলেকে দেখতে পাবেন না।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে