বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন তালাক এর অবসানে ভারতে আইনি লড়াই

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ‘তিন তালাক’ ব্যবস্থার ইতি ঘটানোর জন্য কিছু মুসলিম নারী আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। তারা একে মানবাধিকারের চরম লঙ্ঘন বলছেন। মুসলিম বিশ্বের অনেক দেশে তিন তালাক পদ্ধতি নিষিদ্ধ হলেও ভারতে এখনও এটি বৈধ। খবর বিবিসির।

চার বছর আগে শাবিস্তা শেখের স্বামী টেলিফোন করে তাকে ‘তালাক, তালাক, তালাক’ বলেন।, আর এতেই সংসার ভেঙে যায় তার।

বিবিসিকে শাবিস্তা শেখ বলেন, ‘পুরুষেরা ভাবে তারা মাত্র তিনটি শব্দ উচ্চারণ করেই সমস্ত দায়-দায়িত্ব ঝেড়ে ফেলে দিতে পারে। কিন্তু তারা এটা ভাবে না, এই তিন শব্দ দিয়ে তারা একজনের জীবন ধ্বংস করে দিল।’

ভারতে ধর্মীয় গোষ্ঠীগুলোকে তাদের নিজস্ব বিয়ে এবং বিচ্ছেদের নিয়ম ঠিক করার অনুমোদন দেয়া রয়েছে। আর গোড়া মুসলিমদের মধ্যে তালাকের এই চল আছে। মুখে তিনবার তালাক উচ্চারণ করলেও স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তাদের।

তবে এই ব্যবস্থার অবসানের জন্য আইনি লড়াইয়ে নামা নারীরা বলছেন, তালাকের এই পদ্ধতি কোরআনে নেই। ভারতীয় সংবিধানেরও বিরোধী এই বিধান। তাছাড়া এভাবে তালাক দেয়ার কারণে বহু নারী ও শিশু মারাত্মক আর্থিক সংকটে পতিত হচ্ছে।

কিন্তু এই প্রতিবাদকারীরা দেশটির বড় বড় মুসলিম সংগঠনের তরফ থেকে মারাত্মক বাধার মুখে পড়ছেন।

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কামাল ফারুকী বলছেন, ‘তিন তালাক আমাদের ধর্মীয় বিশ্বাসের অংশ। ধর্মীয় আইন যেখানে হুমকির মুখে পড়বে সেখানে আমাদের কোন আপস নেই। এটা নিয়ে কোন দরকষাকষি চলবে না।’

বিবিসি জানায়, ভারতের শীর্ষ আদালত থেকেই এখন সিদ্ধান্ত আসবে, মুসলমানদের তিন তালাক ব্যবস্থা থাকছে, নাকি অবৈধ ঘোষণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে