বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াইট হাউস চালানো পারিবারিক ব্যবসা নয়

news-image

আন্তর্জাতিক ডেস্ক :হোয়াইট হাউস চালানো পারিবারিক ব্যবসা নয় বলে ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি : এপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, হোয়াইট হাউস চালানো কোনো পারিবারিক ব্যবসা নয়। সে বিষয়ে উত্তরসূরি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন তিনি।

 

এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পকে অবশ্যই যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর প্রতি সম্মান দেখাতে হবে।

‘শপথ নেওয়ার পর আপনি বিশ্বের সবচেয়ে বড় সংগঠনের দায়িত্বে’, ট্রাম্পের উদ্দেশে বলেন ওবামা।

ট্রাম্পকে সতর্ক করে ওবামা বলেন, শাসনকাজ পরিচালনা ও প্রচারণার মধ্যে পার্থক্য রয়েছে।

‘বিশ্ব পুঁজি ও আর্থিক বাজার আছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ আছেন, যাঁরা তাঁর (ট্রাম্প) কথা গুরুত্ব দিয়ে দেখেন’, বলেন ওবামা।

সাক্ষাৎকারে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কথিত সাইবার হামলা নিয়ে গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদন নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ট্রাম্পের সঙ্গে আলাপকালে তিনি গোয়েন্দা মহলের ওপর বিশ্বাস রাখার গুরুত্ব নিয়ে কথা বলেছেন।

গত বছরের ৮ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আসীন হবেন।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে