বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুইডেনের রাজপ্রাসাদে ‘ভূত’ আছে, দাবি রানীর

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সুইডেনের রাজপ্রাসাদে ভূত আছে বলে দাবি করেছেন দেশটির রানী সিলভিয়া। তিনি বলেন, এই প্রাসাদের ‘ক্ষুদে বন্ধু’ অর্থাৎ ভূতদের সাথেই তার বসবাস। এটা খুবই উত্তেজনাকর, তবে এতে ভয়ের কিছু নেই।

 

রাজধানী স্টকহোমের কাছে ১৭শ শতাব্দীতে নির্মিত ড্রটনিংহোলম প্রাসাদে বাস করেন সুইডেনের রাজপরিবার। এটি হচ্ছে রানী সিলভিয়া এবং তার স্বামী রাজা ১৬শ কার্ল গুস্তাফ-এর স্থায়ী বাসভবন। আর এই বাসভবন নিয়ে নতুন তৈরি একটি প্রামাণ্যচিত্রে দেয়া সাক্ষাৎকারে দেওয়ার সময় রানী প্রাসাদে ভূতের বসবাসের কথা বলেন। প্রামাণ্যচিত্রটি এসভিটি টিভিতে বৃহস্পতিবার দেখানো হবে। খবর বিবিসির।

রানী সিলভিয়া

৭৩ বছর বয়স্ক রানী বলেন, আপনি এটা অনুভব করবেন যে প্রাসাদে আপনি পুরোপুরি একা নন। “তবে এই ভূতেরা খুবই বন্ধুসুলভ। ”

রাজা কার্ল গুস্তাফের বোন প্রিন্সেস ক্রিস্টিনাও রানীর কথা সমর্থন করেছেন। তিনি বলেন, প্রাসাদটির ভেতরে অনেক শক্তির অস্তিত্ব অনুভব করা যায়।

প্রাসাদটি সারা বছরই দর্শনার্থীদের জন্য খোলা থাকে। তবে দক্ষিণ দিকের যে অংশে রাজপরিবারের সদস্যরা থাকেন, সেখানে দর্শকরা যেতে পারেন না। “রাজা-রানীর বন্ধু ভূতেরা সম্ভবত ওখানেই বাস করে। এমন খবর প্রকাশের পর জায়গাটা সৌখিন ভূত শিকারীদের ঘুরে দেখা উচিত বলে একটি স্থানীয় অনলাইন পোর্টাল খবর প্রকাশ করেছে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে