‘ব্রেন ড্রেন’কে ‘ব্রেন গেইনে’ পরিণত করবে ভারত
আন্তর্জাতিক ডেস্ক :ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘দেশের মেধা বাইরে চলে যাচ্ছে (ব্রেন ডেন)। এই অভিযোগ বহু পুরনো। কিন্তু আর ব্রেন ড্রেন নয়, বিষয়টিকে ব্রেন গেইনে পরিণত করবে ভারত। কারণ কেন্দ্রীয় সরকারের লক্ষ্যই হচ্ছে দেশ থেকে যেসব মেধা বাইরে চলে গেছে বা ‘ব্রেন ড্রেন’ হয়েছে তাকে ‘ব্রেন গেইন’ পরিণত করা।’
রবিবার বেঙ্গালুরুতে ১৪তম প্রবাসী ভারতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে ভারতের উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী ভারতীয় ও পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্টিনিও কোস্টাসহ ভারতের বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী।
ভারতের উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে মোদি বলেন, ‘দেশের মেধা বাইরে চলে যাচ্ছে (ব্রেন ডেন)। এই অভিযোগ বহু পুরনো। কিন্তু আর ব্রেন ড্রেন নয়, বিষয়টিকে ব্রেন গেইনে পরিণত করবে ভারত। কারণ কেন্দ্রীয় সরকারের লক্ষ্যই হল দেশ থেকে যেসব মেধা বাইরে চলে গেছে বা ‘ব্রেন ড্রেন’ হয়েছে তাকে ‘ব্রেন গেইন’ পরিণত করা।
মোদি বলেন, দেশের উন্নয়নে প্রবাসীরা বরাবর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশ্বে প্রায় তিন কোটি ভারতীয় ছড়িয়ে রয়েছেন। এরা শুধুমাত্র আমাদের জনবলকে শক্তিশালীই নয়, ভারত ও যে দেশে তারা থাকেন সেদেশের বিভিন্ন উন্নয়নেও অবদান রাখছেন। বিশ্বে যেখানেই ভারতীয়রা আছেন সেখানেই তারা দেশের মাথা উঁচু করেছেন। ভারতীয়দের মেধা গোটা বিশ্বেই সমাদৃত। প্রবাসী ভারতীয়রা প্রতি বছর দেশের উন্নয়নে প্রায় ৬৯ বিলিয়ন ডলার (৬৯০০ কোটি রুপি) সহায়তা করেন। দেশের অর্থনীতিতে এই প্রবাসীদের অবদান অনস্বীকার্য। আশা করব ভবিষ্যতেও প্রবাসীদের এই ভূমিকায় আমরা দেখব।
তিনি বলেন, ‘আমাদের প্রধান অগ্রাধিকার হল বিদেশে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা। সে কারণেই আমরা পাসপোর্টের রং দেখি না, আমরা রক্তের সম্পর্ক দেখি।’ যারা বিদেশে গিয়ে কাজ করতে আগ্রহী, তাদের জন্য খুব শিগগির দক্ষতাবৃদ্ধি সম্পর্কিত প্রকল্প এবং প্রবাসী কৌশল বিকাশ যোজনার ঘোষণার উদ্বোধন করা হবে বলেও ঘোষনা দেন প্রধানমন্ত্রী।
এদিন কালো রুপির বিরুদ্ধে সরকারের অভিযানের সমালোচনা করায় বিরোধী রাজনৈতিক দলগুলোকেও আক্রমণ করেন মোদি। পাশাপাশি অভিযানকে সমর্থন দেয়ায় প্রবাসী ভারতীয়দের ধন্যবাদ জানান।
নোট বাতিল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতি ও কালো রুপি দেশের সমাজব্যবস্থা, প্রশাসন, অর্থনীতিতে ঘুন ধরিয়ে দিয়েছে। এর বিরুদ্ধে বড় লড়াইয়ে নেমেছে সরকার। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল দেশে বেশ কয়েকটি রাজনৈতিক দল এই পদক্ষেপকে জনবিরোধী বলছে।’











