শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিআরটিসি বাস ভাঙচুর, গ্রেফতার ১৫

BBaria Mapআঠারো দলীয় জোটের ডাকা অবরোধের তৃতীয় দিনে ব্রাহ্মণবাড়িয়ায় বিআরটিসি বাস ভাঙচুর করেছে অবরোধকারীরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহর বাইপাস সড়কের কাউতলি মোড়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কসবার কুটি-চৌমুহনী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসি বাসটি কাউতলী মোড়ে আসা মাত্রই ১০/১২ জনের একদল যুবক বাসটি লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। এতে বাসটির সামনের দিকের ও দুই পাশের জানালার কাঁচ ভেঙ্গে যায়। তবে এতে কোন বাস যাত্রী আহত হয়নি। তাৎক্ষণিকভাবে পুলিশ ওই যুবকদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এদিকে অবরোধের তৃতীয় দিনে নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে পুলিশ। এরা সবাই বিএনপি-জামাতের নেতাকর্মী বলে জানা গেছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে হরতাল ও অবরোধে নাশকতা ঘটানোর অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা