বাগদাদে সবজি বাজারে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১১

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের প্রধান সবজি বাজারের প্রবেশ পথে আজ রবিবার এক আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত ও কয়েক ডজক মানুষ আহত হয়েছেন। নিরাপত্তা কর্মকর্তা ও চিকিৎসকদের বরাত দিয়ে এই তথ্য জানায় বিবিসি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদমান বলেন, ‘জামিলা বাজারের প্রবেশ পথে সন্দেহজনক একটি গাড়ি দেখতে পেয়ে এক সৈন্য সেটিকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু ওই জঙ্গি গাড়িতে বিস্ফোরণ ঘটায়।’

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করে আমাক বার্তা সংস্থায় এক বিবৃতি প্রকাশ করেছে। এই জঙ্গিগোষ্ঠীটি মূলত শিয়া অধ্যুষিত এলাকাগুলোকে তাদের হামলার লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিচ্ছে।

বাগদাদের শিয়া মুসলিম অধ্যুষিত অঞ্চলে ২ জানুয়ারি চালানো অপর এক হামলায় ৩৫জন নিহত হয়েছিলেন। আজকের হামলাটিও চালানো হয় শিয়া মুসলিম অধ্যুষিত সাদ জেলা শহরের প্রধান সবজি বাজারে।

সিরিয়া এবং ইরাকের বিস্তীর্ণ এলাকায় আইএস নিজেদের খিলাফত প্রতিষ্ঠান দাবি করে। যদিও গত বছর থেকে অনেক এলাকা আইএসের হাতছাড়া হতে শুরু করে। তবে ইরাকে এখনো আইএসের উপস্থিতি রয়েছে। বিশেষ করে ইরাকের মসুলে আইএস তাদের শক্ত ঘাঁটি প্রতিষ্ঠা করেছিল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস নদীতে অভিযান, ৬টি ঘের উচ্ছেদ ও ২৫টি রিং জাল জব্দ

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট

সংকটের মুহূর্তে রান করাই আমার লক্ষ্য: লিটন