,

এবার ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ২

news-image

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্যাসাডিনা শহরে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। প্যাসাডিনা পুলিশ এক সংবাদ বিবৃতির মাধ্যমে শনিবার রাতে জানিয়েছে যে, এই গুলির ঘটনার তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে। খবর এবিসি নিউজ এর।

জানা যায়, নিহতদের মধ্যে একজন ২৩ বছর বয়সী যুবক। আর আহত হয়েছেন ৩৮ বছর বয়সী এক নারী। আহত নারীকে স্থানীয় একটি তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, ঠিক একই সময়ে ওই একই সড়কের পাশে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় যে, সেখানে একজন গুলিতে নিহত। অন্য আরেকজন আহত হয়েছেন। তাকেও তখন হাসপাতালে নেওয়া হয়। এই দুই ঘটনার মধ্যে কোন যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে