,

মসজিদে নববীতে হামলার পরিকল্পনাকারীসহ রিয়াদে নিহত ২

news-image

আন্তর্জাতিক ডেস্ক :সৌদি আরবে মসজিদে নববীতে হামলার পরিকল্পনাকারী রাজধানী রিয়াদে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এছাড়াও আরও একজন গুলিতে নিহত হয়েছেন। হামলার পরিকল্পনাকারীর নাম তায়েয়া সালেম ইয়াসলাম আল সায়ারি। নিহত অপর ব্যক্তি হলেন তালাল বিন সামরান আল-সায়েদি।

শনিবার রিয়াদের দক্ষিণাঞ্চলীয় জেলা ইয়াসমিনে এক অভিযানে তারা নিহত হন বলে সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সৌদি বংশোদ্ভূত সায়ারি ও সায়েদির অবস্থানের খবর পেয়ে শনিবার সকাল থেকে নিরাপত্তা বাহিনী ওই এলাকা ঘিরে রাখে।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের আত্মসমর্পণ করতে বললে তারা আত্মঘাতী জ্যাকেটে থাকা বোমার বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় তারা।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, নিহত আল সায়েরি আত্মঘাতী বিস্ফোরক বেল্ট এবং অন্যান্য ডিভাইসের নকশা তৈরি করতেন। তার তৈরি বিস্ফোরকের সাহায্যেই গত বছরের ৪ জুলাই মদীনার মসজিদে নববী (সা.) এবং জেদ্দার ডা. সোলাইমান ফকিহ হাসপাতালের গাড়ি পার্কিংয়ে হামলা চালানো হয়েছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে