বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদিকে ন্যাড়া করলেই নগদ ২৫ লাখ! ফতোয়া জারি (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : ভারতীয় প্রধানমন্ত্রী মোদির বিরোধীতায় নানা রকম হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কলকাতায় নজিরবিহীন কাণ্ড ঘটালেন তাঁর দলেরই সাংসদ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাথা ন্যাড়া করে দাঁড়ি কেটে দিতে হবে। ব্যস, তাহলেই ২৫ লাখ রুপি ইনাম দেবেন কলকাতার টিপু সুলতান মসজিদের শাহি ইমাম মৌলানা রহমান বরকতি। আর তিনি যখন একথা বলছেন তখন তাঁর পাশে বসে টেবিল চাপড়ে সমর্থন জানালেন তৃণমূল সাংসদ ইদ্রিশ আলি। শনিবার কলকাতা প্রেস ক্লাব এমন দৃশ্যেরই সাক্ষী থাকল।

শাহি ইমামের এমন ফতোয়া ইচ্ছা থাকলেও কার্যকর করা কতটা বাস্তবচিত, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। কিন্তু যেভাবে একজন নির্বাচিত সাংসদ দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জারি হওয়া ফতোয়াতে সমর্থন জানালেন, তা নজিরবিহীন ঘটনা। এমনিতে টিপু সুলতান মসজিদের শাহি ইমাম দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ।

কিন্তু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন ফতোয়া কেন? শাহি ইমামের যুক্তি, নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রী যে পাপ করেছেন, এটা তারই শাস্তি।

স্বাভাবিকভাবেই সাংসদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জারি হওয়া এমন ফতোয়ায় ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘ওঁর কথার প্রতিক্রিয়া দিতে রুচিতে বাধে। আর এমন ফতোয়া জারি হলে তৃণমূলের সাংসদ, মন্ত্রীরা পাশে বসে হাততালি দেবেন সেটাই স্বাভাবিক। বরং তাঁরা এর প্রতিবাদ করলে সেটাই অস্বাভাবিক ঘটনা হত। ’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ