বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩৩ কারাবন্দিকে গলা কেটে হত্যা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের উত্তরাঞ্চলের একটি কারাগারে ৩৩ কারাবন্দিকে গলা কেটে হত্যা করা হয়েছে।দেশটির স্থানীয় সময় শনিবার ভোর ৩টা থেকে ৫টার মধ্যে তাদের হত্যা করা হয়। এর মধ্যে ৩০টি লাশ উদ্ধার করা হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

 

এর আগে গত সপ্তাহে প্রতিবেশি রাজ্যের একটি কারাগারে দাঙ্গায় ৫৬ জন নিহত হয়।রোরিয়ামা রাজ্যের বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তা উজিয়েল ক্যাস্ট্রো তাদের হত্যা করার জন্য একটি মাদকদ্রব্য চক্রকে দায়ী করেন। তবে জেলখানার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।কর্তৃপক্ষ বলছে, প্রতিপক্ষ চক্রকে ভয় দেখানো ও কারাগারে আধিপত্য বিস্তারের জন্য এই ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চালানো হয়।

ব্রাজিলের বিচারমন্ত্রী জানান, নিহতদের সবাই পিসিসির সদস্য।প্রসঙ্গক্রমে উল্লেখ করা যায়, খবরে পিসিসির ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে বলা হয়, চক্রটি মাদক ব্যবসা করে থাকে।মন্ত্রী জানান, নিহতদের কিছু সংখ্যাকে হত্যা করা হয় ধর্ষণ করার অভিযোগে। আর অন্যদের পিসিসি বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করেছে।

২০১২ সালের এক সরকারি রিপোর্টে বলা হয়, চক্রটি ব্রাজিলের বৃহত্তম। বছরে তারা মাদকদ্রব্য বিক্রি করে ২৬ মিলিয়ন ডলার আয় করে থাকে।চক্রটির মোট সদস্য সংখ্যা প্রায় ১৩ হাজার। অর্ধেক প্রায় বন্দি রয়েছে সাও পাওলো রাজ্যের বিভিন্ন জেলে। এই রাজ্যে চক্রটি তাদের তৎপরতা চালিয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে