বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে বন্দুকধারীর গুলিতে ৮ সংখ্যালঘু নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে দেশটির সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের অন্তত ৮ জন নিহত হয়েছে। স্থানীয় সরকার বলছে, নিহতরা উত্তরাঞ্চলের বাঘলান প্রদেশে খনি শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

তালেহ ভা বারফাক জেলার গভর্নর ফােইজ মোহাম্মদ আমিরি বলেছেন, গুলিতে ৮জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। হতাহতরা মধ্য আফগানিস্তানের দায়কুন্দি প্রদেশ থেকে এসেছিলেন। শুক্রবার তাদেরকে গাড়ি থেকে বের করে এনে গুলি চালিয়ে হত্যা করেছে বন্দুকধারী।

জঙ্গিগোষ্ঠী তালেবানকে এ হত্যাকাণ্ডের জন্য দায়ী করেছেন তিনি। তবে তালেবান ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ নাকচ করে দিয়েছে।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, এই শ্রমিকরা আমাদের অনুমতি নিয়ে খনিতে কাজ করছিলেন। তারা কোনো সমস্যার সৃষ্টি করেনি। হত্যাকাণ্ডের জন্য স্থানীয় মিলিশিয়া গোষ্ঠী ‘আরবাকিস’ এর সদস্যদের দায়ী করেন তিনি।

দেশটির হাজারা সম্প্রদায়ের লোকজন পার্সিয়ান ভাষায় কথা বলেন। মূলত সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের হাজারারা সুন্নিপন্থী আফগানিস্তানে দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে। গত বছর কাবুলে সিরিজ হামলায় হাজারা সম্প্রদায়ের অনেক মানুষের প্রাণহানি ঘটে। অনেকের অভিযোগ, দেশটিতে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা করছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।সূত্র : রয়টার্স।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে