,

সিরিয়া, ইরাকের শরণার্থীদের নাগরিকত্ব দেবে তুরস্ক, জানালেন এরদোয়ান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, শর্তসাপেক্ষে দেশটিতে অবস্থানরত সিরিয়া ও ইরাকের শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে।

স্থানীয় সময় শুক্রবার তুরস্কের একটি টেলিভিশনে দেওয়া বক্তব্যে এ কথা বলেন এরদোয়ান।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু কাজ হাতে নিয়েছে। এই কাজের আওতায় তাদের (সিরিয়া ও ইরাকের শরণার্থী) মধ্য থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে আমাদের নাগরিকত্ব দেওয়া হবে।’

‘শরণার্থীদের মধ্যে উচ্চ যোগ্যতাসম্পন্ন মানুষ রয়েছে। তাদের মধ্যে আছে প্রকৌশলী, আইনজীবী, চিকিৎসকও। তাদের মেধাকে কাজে লাগাতে হবে। তুরস্কে বসবাস করে অবৈধ উপার্জনের দিকে ঠেলে না দিয়ে তাদের একটি সুযোগ দিতে হবে, যেন তারা এই জাতির সন্তান হিসেবে কাজ করতে পারে।’

এরদোয়ান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেকোনো সময় এই সিদ্ধান্ত কার্যকর করতে পারে। তবে কতজনকে নাগরিকত্বের সুযোগ দেওয়া হতে পারে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

সরকারি জরিপ অনুযায়ী, তুরস্কে বর্তমানে সিরিয়া ও ইরাকের ৩০ লাখেরও বেশি শরণার্থী আশ্রয় নিয়েছে। কয়েক বছর ধরে চলা যুদ্ধের জের ধরে দেশ দুটি থেকে পালিয়ে এসেছে তারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে