বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থ হয়ে তাপস পাল এখন জেল হাসপাতালে

news-image

ডেস্ক রিপোর্ট : শুক্রবার ভুবনেশ্বর আদালতে পেশ করা হয়েছিল তৃণমূল সংসদ সদস্য তাপস পালকে। ভুবনেশ্বরে বিশেষ সিবিআই আদালতের বিচারক প্রশান্ত মিশ্র তাপস পালকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু সিবিআই হেফাজত থেকে জেল হেফাজতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন রোজভ্যালি কাণ্ডে আটক তৃণমূলের এই সাংসদ। রক্তচাপ জনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। অসুস্থ অবস্থায় তৃণমূল সাংসদকে জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা হলে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তিনি।

জেল সূত্রের খবর, আদালতের নির্দেশের পরে তাপসকে ভুবনেশ্বরের ঝাড়পদা জেলে নিয়ে যাওয়া হয়। সেখানে ১১ নম্বর সেলে তাকে রাখার কথা ছিল। জেলে পৌঁছনোর পরেই তাপসকে দু’টি কম্বল, একটি লোটা এবং একটি থালা দেওয়া হয়। একটু পরে রাতের খাবার হিসেবে রুটি ও ডালমা দেওয়া হয়। কিন্তু সেলের পরিবেশ দেখে খাওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েন তৃণমূলের এই তারকা-সাংসদ। এরপরই দ্রুত তাকে জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে এদিন আদালতে তাপস পালকে আর নিজেদের হেফাজতে রাখার জন্য আবেদন জানায়নি সিবিআই। রোজভ্যালি কাণ্ডে আটক হওয়া আরেক তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৃহস্পতিবার রাতে মুখোমুখি বসিয়ে তাকে জেরা করার পরিকল্পনা ছিল সিবিআইয়ের। কিন্তু তার রক্তচাপ নেমে যাওয়ায় তা সম্ভব হয়ে ওঠেনি।

আদালত তৃণমূল সাংসদকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলে সিবিআই আইনজীবী বলেন, তৃণমূল সাংসদ প্রভাবশালী। তদন্তের প্রয়োজনে তাকে আবার সিবিআই হেফাজতে নেওয়া হতে পারে। অভিযুক্ত সাংসদের আইনজীবী জামিনের আবেদন করলেও তা খারিজ করে দেয় আদালত।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক