বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রদূতদের ব্যাগ গোছানোরও সময় দিচ্ছেন না ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক :বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নিযুক্ত সব রাষ্ট্রদূতকে ২০ জানুয়ারির মধ্যে পদত্যাগ করার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। গত ২৩ এ ডিসেম্বর এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। কিন্তু আমেরিকার অন্য প্রেসিডেন্টের চেয়ে ট্রাম্প রাষ্ট্রদূতদের তাড়াতে বেশি তাড়াহুড়ো করছেন।

নিউজিল্যান্ডে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্ক গিলবার্ট নিজের ব্যাগপত্র গোছাতে এক সপ্তাহ বেশি সময় চেয়েছিলেন। কিন্তু তার আবেদন খারিজ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন নির্বাচনের ফল নিয়ে আগে থেকেই হতাশায় ছিলেন গিলবার্ট। অবসরের মানসিক প্রস্তুতি সেরে রেখেছিলেন ওবামার প্রিয় এ সহচর।

কিন্তু শেষ মুহূর্তে এত বড় ধাক্কা খাবেন বুঝতে পারেননি। নিউইয়র্ক টাইমস জানায়, মার্কিন প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রাষ্ট্রদূতদেরও পদত্যাগ করতে হয়। কিন্তু আগে স্কুলগামী বাচ্চাদের পড়াশুনাসহ বিভিন্ন কারণে রাষ্ট্রদূতদের গুছিয়ে নিতে সময় বাড়ানো হতো।

এদিক দিয়ে ট্রাম্প বেশ কঠোর। ২০ জানুয়ারি থেকে ক্ষমতায় আরোহনের পর সাবেক প্রেসিডেন্ট ওবামার কোনো লোককেই নিজ ঘরে দেখতে চান না ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ