বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেকিট বেনকিজারের প্রধান নির্বাহীকে সাত বছরের কারাদণ্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক :আদ্রতাপূর্ণ শক্তিশালী সংক্রমানাশক বিক্রি করার অপরাধে যুক্তরাজ্যভিত্তিক রেকিট বেনকিজার কম্পানির দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তাকে সাত বছর কারাদণ্ড দিয়েছে দেশটির এক আদালত।

 

শিন হুন ও নামের ওই নির্বাহীর বিরুদ্ধে দুর্ঘটনামূলক মানুষ হত্যার অভিযোগ আনা হয়েছে। বিষাক্ত পণ্যের শিশুদের জন্য নিরাপদ এমন মিথ্যা বিজ্ঞাপনের দায়েও তিনি দোষী সাব্যস্ত হন। এই সংক্রান্ত মামলায় আদালত সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড হয়েছে।

ভোক্তা পণ্যের বিপর্যয়ের কারণে দক্ষিণ কোরিয়ার অনেক পরিবার আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১০০ জনের মৃত্যু এবং শতাধিক মানুষের ফুসফুসে স্থায়ী ক্ষতি হয়েছে। এখানকার শিশু ও গর্ভবতী নারীদের শুষ্ক শীতের মৌসুমে আদ্রতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হয়।

মানুষের মৃত্যুর সঙ্গে যোগসূত্র রয়েছে এমন অনেক কম্পানির মধ্যে রেকিট বেনকিজার একটি। লট্টি মার্ট এবং হোমপ্লাস নামে দুটি প্রতিষ্ঠানও বিষাক্ত পণ্য বিক্রি অভিযোগ দোষী সাব্যস্ত হয়েছে।

চই চ্যাং ইয়ং এই মামলার প্রধান বিচারক ছিলেন। তিনি বলেছেন, শিন এবং তার কম্পানি যদি পণ্য বিক্রি করার আগে নিরাপত্তামূলক পরীক্ষা করে নিত তাহলে বিপর্যয় ঠেকানো সম্ভব হতো।

২০১১ সালে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ রেকিট বেনকিজারের পণ্যে ক্ষতিকারক রাসায়নিক উপাদান পাওয়ার পর বাজার থেকে তুলে নিতে নির্দেশ দেয়।

এই বিষয়ে প্রসিকিউটর তদন্ত শুরু করলে রেকিট বেনকিজার কম্পানির পণ্যের মধ্যে মারাত্মক ক্ষতিকারক এবং জীবননাশক উপাদান খুঁজে পায়। গত বছর কম্পানিটি ক্ষমা চায় এবং ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেয়।

দণ্ডপ্রাপ্ত ওই কর্মকর্তা ১৯৯১ থেকে ২০০৫ সাল পর্যন্ত রেকিট বেনকিজার ওক্সি সাবসিডিয়ারির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ