,

ইন্টারনেট সংযোগ ছাড়াই ফেসবুক ব্যবহার

image_86083.facebook1ইন্টারনেট সংযোগ নেননি। অথচ আপনি অনায়াসে ফেসবুক ব্যবহার করেত পারছেন! বিষয়টি বিস্ময়কর মনে হতে পারে। তবে ভারতে এই সুবিধা পাওয়া যাচ্ছে। নয়াদিল্লিতে ইন্টারনেট বা ডেটা কানেক্টিভিটি ছাড়াই রাষ্ট্রায়ত্ত বিএসএনএল-এর মোবাইল ফোন গ্রাহকরা ফেসবুক ব্যবহার করতে পারবেন । এর জন্য বিএসএনএল গ্রাহকদের ৩ দিনের জন্য ৪ টাকা, এক সপ্তাহের জন্য ১০ টাকা ও এক মাসের জন্য ২০ টাকা দিতে হবে ।

প্রাথমিকভাবে পূর্ব ও দক্ষিণ জোনে বিএসএনএল মোবাইল গ্রাহকরা এই পরিষেবা পাবেন এবং পরে তা উত্তর ও পশ্চিম জোনেও চালু করা হবে। আনস্ট্রাকচার্ড সাপ্লেমেন্টারি সার্ভিস ডেটা (ইউএসএসডি)-র মাধ্যমে এই ফেসবুক পরিষেবা দেওয়ার জন্য বিএসএনএল ইউটোপিয়া মোবাইলের সাথে জোট বেঁধেছে। ইউএসএসডি প্রযুক্তি টেলিকম সার্ভিস প্রদানকারী সংস্থাগুলি গ্রাহকদের অ্যালার্ট পাঠাতে ব্যবহার করে ।

বিএসএনএল জানিয়েছে, ইউএসএসডি-র মাধ্যমে গ্রাহকরা ইন্টারনেট সংযোগ ছাড়াই মোবাইলে তাদের ফেসবুক অ্যাকাউন্ট দেখার সুযোগ পাবেন । তারা ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করা, মেসেজ পাঠানো, বন্ধুদের ওয়ালে মন্তব্য লেখা র মতো সুবিধাগুলিও পাবেন । সবধরনের হ্যান্ডসেটেই এই পরিসেবা পাওয়া যাবে ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর