,

ইরাকে বন্যায় ১৫ লাখ মৃত্যুর আশঙ্কা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের মসুলে টাইগ্রিস নদীর ওপর নির্মিত একটি বাধ যে কোন সময় ভেঙ্গে যেতে পারে। এটি ভেঙে পড়লে ১৫ লাখ মানুষের প্রাণহানি হতে পারে।

প্রকৌশলী ও অন্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, টাইগ্রিস নদীর ওপর নির্মিত ১৩ কিলোমিটার দীর্ঘ বাঁধটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এর ফলে রাজধানী বাগদাদ পর্যন্ত বন্যা ছড়িয়ে পড়তে পারে।

সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের আমলে নির্মিত এই বাধটি এটি ১১ দশমিক ১ বিলিয়ন ঘনমিটার পানি ধারণ করতে পারে।

২০০৬ মার্কিন কর্পস প্রকৌশল প্রতিবেদনে বলা হয়, ‘মসুল বাঁধ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাঁধ।’ তবে ২০১৪ সালে আইএস মসুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর এটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বাঁধটির রক্ষণাবেক্ষণে নিয়োজিত ১৫০০ কর্মী পালিয়ে গেছে। জঙ্গিরা তাদের বেশির ভাগ যন্ত্রপাতির নষ্ট করেছে।

২০১৫ সালে ইউরোপিয়ান কমিশনের বিজ্ঞান কেন্দ্র জানায়, এমনকি বাঁধটির ২৬ শতাংশও যদি ভেঙে যায় তাহলে বিপর্যয়কর মাত্রায় বন্যা হবে।

সুইডেনের লুলিয়া ইউনিভার্সিটিরি অধ্যাপক নাধির আল-আনসারি বলেন, ‘এটা (ভেঙে পড়া) কেবল সময়ের ব্যাপার। ইরাকে পরমাণু বোমার ফেলার চেয়েও এটা খারাপ হবে।’

১০০ ফুট উচ্চতার ঢেউয়ের তোড়ে দুই ঘণ্টার মধ্যে মসুল ডুবে যাবে। সেই পানিতে মানুষ, অবিস্ফোরিত বোমা, ভবন, গাড়ি, তেল শোধানাগারের বিষাক্ত উপাদান, মানববর্জ্য ভাসবে।

বিশ্বব্যাংক বাঁধটির সংস্কার কাজের জন্য ৩০ কোটি মার্কিন ডলার মঞ্জুর করেছে।কিন্তু নিরাপত্তা পরিস্থিতি নাজুক হওয়ায় কাজ সম্পূর্ণ করা কঠিন হয়ে পড়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে