,

‘বাড়িতে গিয়ে শরীরে কামড়ের দাগগুলো মাকে দেখাও’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নতুন বছরে ভারত জুড়েই সংবাদমাধ্যমে শিরোনাম হয়ে আসছে বেঙ্গালুরুর যৌন হয়রানি। প্রাথমিকভাবে গোটা বিষয়টি উড়িয়ে দেয়ার চেষ্টা করে রাজ্য সরকার। শুধু তাই নয়, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর একের পর এক দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে পরিস্থিতি আরও জটিল করে তোলেন।

ওইদিন যৌন নিগৃহের শিকার হয়েছিলেন চৈতালি ওয়াসনিক। সম্প্রতি নিজের নিগৃহকারীর উদ্দেশে ফেসবুকে ২৪ বছর বয়সী চৈতালি লেখেন, ভুল ব্যক্তিকে টার্গেট করেছিল ওরা। শেষ পর্যন্ত মার খেয়ে পালাতে বাধ্য হয়েছে। বাড়ি গিয়ে শরীরের আঁচড়ানো, কামড়ানোর দাগগুলো নিজের মাকে দেখিও।

আর বল, ‘নর্থওয়ালি লেড়কি’র হাতে মার খেয়ে এসেছি। আর কখনও কোনো মেয়েকে দেখে যৌন ইচ্ছা জাগবে না। খবর আনন্দবাজারের।

গত ৩১ ডিসেম্বর রাতে বেঙ্গালুরুতে বর্ষবরণের আনন্দ উৎসবে হাজির হয়েছিলেন চৈতালি। কিন্তু বর্ষবরণের আনন্দ স্থায়ী হয়নি চৈতালির। কয়েকজন মদ্যপ পুরুষের হাতে শ্লীলতাহানির শিকার হন চৈতালি।

তবে দমে যাওয়ার পাত্রী নন মেয়েটি। বাড়ি ফিরেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট দেন যৌন নিগৃহের ঘটনা নিয়ে। সঙ্গে সঙ্গেই ব্যাপক সাড়া ফেলে চৈতালির পোস্ট।

চৈতালি লিখেছেন, মদপান করে যদি কেউ নিজেকে সামলাতে না পারে তাহলে খাওয়ার কী দরকার? মাগনা পেলে নিজের প্রস্রাবও খেয়ে ফেলতে পারে এরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে