বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভারতের অর্থনীতিতে সাময়িক মন্দা আসতে পারে’

news-image

আন্তর্জাতিক ডেস্ক :নোট বাতিলের কারণে ভারতের অর্থনীতির গতি সাময়িকভাবে স্লথ হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের যে ভোগান্তি পোহাতে হচ্ছে তা দূর করতেও সরকারকে আরও অতিরিক্ত সতর্ক হওয়ারও পরামর্শ দেন রাষ্ট্রপতি।

 
বৃহস্পতিবার দিল্লির রাষ্ট্রপতি ভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশটির রাজ্যপালদের সাথে মতবিনিময়ের সময় ভারতের রাষ্ট্রপতি বলেন, দুর্নীতি ও কালো রুপির বিরুদ্ধে লড়াইয়ে নোট বাতিলের যে সিদ্ধান্ত নেয়া হয়েছে এতে দেশের অর্থনীতি সাময়িক মন্দার মুখে পড়তে পারে। সাধারণ মানুষের দুদর্শা দূর করতে সকলকেই আরও অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।

গত ৮ নভেম্বর মধ্যরাত থেকে মোদির ৫০০, ১০০০ রুপির নোট বাতিলের সিদ্ধান্তের পরের দিনই প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেছিলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ভবন থেকে এক বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলে বর্ণনা করে তিনি বলেছিলেন, এতে দেশের হিসাবহীন অর্থের বিষয়টি উন্মোচিত হবে।

যদিও মোদির এই সিদ্ধান্তের বিরোধীতা করেছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও বিশিষ্ট অর্থনীতিবিদ মনমোহন সিং। সংসদে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, এটা সংগঠিত ও বৈধ লুট। এতে দেশের জিডিপি ২ শতাংশ নেমে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ