বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন সেনাবাহিনীতে দাড়ি, হিজাব মঞ্জুর

news-image

নিজস্ব প্রতিবেদক : মার্কিন সেনাকর্মীরা এবার থেকে পাগড়ি পরতে পারবেন, রাখতে পারবেন দাড়ি। মহিলাকর্মীরা ইচ্ছা হলে পরতে পারবেন হিজাব। এমনই এক নতুন নিয়ম আনতে চলেছে আমেরিকার সেনাবাহিনী।
আমেরিকায় শিখ–মার্কিনিদের অধিকার সুরক্ষিত নয়, এমন অভিযোগ অনেকদিনের। কিছুটা সমান অধিকার রক্ষার জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেই জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর সচিব এরিক ফ্ল্যানিং। বলেছেন, ‘‌বাকি নাগরিকদের মতো শিখ–মার্কিনিরাও আমেরিকার কাছে সমান গুরুত্বপূর্ণ, দেশের এক অবিচ্ছেদ্য অঙ্গ। তাই তাদের মধ্যে থেকে কেউ যদি দেশের হয়ে সেনায় কাজ করতে চাই, সেটাকে স্বাগত জানানো হবে। পাশাপাশি, সবার মতোই শিখদের নিজস্ব ধর্ম, সংস্কৃতি ঐতিহ্য নিয়ে বাঁচার অধিকার রয়েছে। সেই অধিকারকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, হিজাবও পড়তে পারবেন মহিলারা। আমেরিকার সেনাবাহিনী সব ধর্মকে সম্মান করে, এই বার্তা গেলে আরো শক্তিশালী হবে আমেরিকার সেনা।’

শিখ–মার্কিন জোটের আইনি পরামর্শদাতা হরসিমরন কৌর জানিয়েছেন, ‘‌আমরা চেয়েছিলাম স্থায়ী প্রতিকার। যে আইনি প্রতিকারের ফলে, মার্কিন সমাজে নিজের বিশ্বাস, ধর্ম নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারবে এই সম্প্রদায়ের মানুষ। সেটা এখনও হয়নি। যদিও এই ধরনের আইনি সংশোধন একটু হলেও স্বাধীনতার স্বাদ দেবে এই মানুষগুলোকে।’‌

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক