বাগদাদে গাড়ি বোমা হামলা; নিহত ৮, আহত ১৫

news-image

বাগদাদের বাজারের কাছাকাছি গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৮ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। শিয়া পাড়ার নিকটে এই হামলার ঘটনা ঘটেছে বলে ইরাকি পুলিশের বরাত দিয়ে বেলফাস্ট টেলিগ্রাফ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছে, বৃহস্পতিবার বিস্ফোরক বোঝাই গাড়ি ফল ও সবজি বাজারের পাশে পার্ক করে রাখা ছিল। তিনি জানান, হামলায় ৬ বেসামরিক নাগরিক ও ২ পুলিশ সদস্য নিহত হয় এবং কমপক্ষে ১৫ জন আহত হয়। একজন মেডিকেল কর্মকর্তা হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

তবে তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে আইএস’র সম্পৃক্ততা আছে বলে সন্দেহ করা হচ্ছে। কারণ গত সপ্তায় ইরাকের রাজধানীতে একই ধরনের হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছে।

সূত্র: বেলফাস্ট টেলিগ্রাফ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস নদীতে অভিযান, ৬টি ঘের উচ্ছেদ ও ২৫টি রিং জাল জব্দ

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট

সংকটের মুহূর্তে রান করাই আমার লক্ষ্য: লিটন