,

তুরস্কে নাইটক্লাবের হামলাকারী সনাক্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক :তুরস্কের ইস্তাম্বুলে নাইটক্লাবে হামলাকারীকে সনাক্ত করা হয়েছে। বুধবার বার্তা সংস্থা আনাদোলুকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত ক্যাভুসোগলু একথা জানান।

 
এ বিষয়ে বিস্তারিত উল্লেখ না করে তিনি বলেন, ‘ইস্তাম্বুলের হামলাকারীকে সনাক্ত করা হয়েছে।’

নববর্ষ উদযাপনকালে শনিবার রাত দেড়টার দিকে ইস্তাম্বুলের বসফরাস নদীর তীরে অরতাকয় এলাকায় রেইনা নাইটক্লাবেিএক বন্দুকধারী হামলা চালায়। এতে ৩৯ জন নিহত হয়। হামলার সময় ক্লাবটিতে প্রায় ৬০০ লোক ছিলেন। জীবন বাঁচাতে অনেকে বসফরাস নদীতে ঝাঁপ দেন। নিহতদের মধ্যে অন্তত ১৫ জন বিদেশি নাগরিক।

কর্তৃপক্ষ জানায়, হামলায় নিহত বিদেশী নাগরিকদের মধ্যে ইসরায়েল, ফ্রান্স, তিউনিশিয়া, লেবানন, ভারত, বেলজিয়াম, জর্ডান ও সৌদি আরবের নাগরিক রয়েছে। হামলার একদিন পর জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট এর দায় স্বীকার করে।

তুরস্কে এ ধরনের হামলা প্রথম নয়। সম্প্রতি ইস্তাম্বুলে আইএস ও কুর্দি বাহিনীর পরিচালিত হামলা বেড়ে যাওয়ায় শহরজুড়ে এক হাজার ৭০০ নিরাপত্তাকর্মী মোতায়েন রাখা হয়েছে। তবুও এ হামলা জনমনে নিরাপত্তা নিয়ে সংশয় সৃষ্টি করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে