,

‘মনে হচ্ছিল টয়লেটেই মারা যাচ্ছি’

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :একেবারেই মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা তরুণী তুভানা তাগসাভউল তার চরম অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেছেন, মনে হচ্ছিল টয়লেটেই মারা যাব। বিদ্যুৎ ছিলনা। গুলির আওয়াজও বন্ধ হয়ে গিয়েছিল। ভাবছিলাম হামলাকারী হয়তো যে কোন সময় তাকে উড়িয়ে দেবে। ইংরেজি নতুন বছরের প্রথম রাতে তুরস্কের ইস্তানবুলে যে নাইট ক্লাবটিকে হামলা হয় সেখানে ছিলেন তুভানা। বন্দুকধারীর সে আক্রমণে ৩৯ ব্যক্তি নিহত হন, যার মধ্যে অন্তত ১৫ জন বিদেশি নাগরিক। ওই হামলার কবলে পড়েছিলেন তিনিও। ফিরে আসার পর এভাবেই বর্ণনা করছিলেন তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সেই মুহুর্তের কথা।
নতুন বছরকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান করতে যে নাইট ক্লাবে গিয়েছিলেন তুভানা ও তার বন্ধুরা। বন্ধুকধারীরা যখন আক্রমণ করে তখন তিনি টয়লেটে আশ্রয় নেন। সেখানে লুকিয়ে মৃত্যুর প্রহর গুনছিলেন তিনি। তিনি বলেন, তখন মনে হচ্ছিল এই বুঝি শেষ, আমি টয়লেটেই মারা যাচ্ছি…। আমি আমার এক বন্ধুর কাছ থেকে শেষ বিদায়ও নিয়েছিলাম। তাকে বলেছিলাম, তোমাকে ভালোবাসি। মৃত্যু আসন্ন জেনে তিনি বন্ধুর কাছে থেকে বিদায় নেন। শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান তুভানা। সে ভয়ংকর মুহূর্তের কথা বর্ণনা করতে গিয়ে তার গলা ভারী হয়ে আসে।
রোববার স্থানীয় সময় রাত দেড়টার দিকে ইস্তানবুলের অর্তাকয় এলাকায় রেইনা নাইট ক্লাবে এই হামলার ঘটনা ঘটে। সান্তা ক্লসের পোশাক পরা বন্দুকধারী নাইট ক্লাবের ভেতরে ঢুকেই গুলি চালাতে শুরু করে। আক্রমণের সময় ক্লাবে প্রায় ৭০০ মানুষ ছিল। তারা নববর্ষ উদযাপন করছিল। হামলার পর অনেকেই ভয় আর আতঙ্কে নদীতে ঝাঁপিয়ে পড়ে। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট গ্রুপ এরই মধ্যে সে হামলার দায় স্বীকার করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে