বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতির দায়ে নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ অর্থ নেয়ার অভিযোগে তদন্তের অংশ হিসেবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। মঙ্গলবার দেশটির বিচারমন্ত্রীর বরাত দিয়ে বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

 
স্থানীয় একটি গণমাধ্যম জানায়, নেতানিয়াহুর জেরুজালেমের বাসভবনে তদন্তকারীরা তাকে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন। দেশি-বিদেশি ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে হাজার হাজার ডলার নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

তদন্ত কর্মকর্তারা তার বাসায় আসার আগে বরাবরের মতোই নিজেকে নির্দোষ দাবি করেন নেতানিয়াহু। গণমাধ্যম ও রাজনৈতিক প্রতিপক্ষকে হুঁশিয়ার করে তিনি বলেন, ‘বিভাজনের রাজনীতি বন্ধ করুন। কিছুই হবে না, কারণ কিছুই ঘটেনি।’

এ বিষয়ে সোমবার নেতানিয়াহু বলেন, আমরা গণমাধ্যমের খবর দেখছি। টেলিভিশন স্টুডিওগুলো ও বিরোধী শিবিরে উৎসবমুখর হাওয়া বইছে। তাদের প্রতি আমি বলব, ব্যস্ত হবেন না; উদযাপনের জন্য অপেক্ষা করুন।

সম্প্রতি নেতানিয়াহুর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এসেছে। বিরোধী দলগুলো এসব অভিযোগের তদন্ত দাবি করেছে। কিছু বিষয়ে তদন্ত হয়েছে। কিন্তু নেতানিয়াহুর বিরুদ্ধে এখনো কোনো চার্জ গঠন হয়নি।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক