বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র ছেড়েছেন বহিষ্কৃত ৩৫ রুশ কূটনীতিক

news-image

আন্তর্জাতিক ডেস্ক :৮ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘হস্তক্ষেপে’র অভিযোগে বহিষ্কৃত ৩৫ রুশ কূটনীতিক যুক্তরাষ্ট্র ছেড়েছেন। রাশিয়ান বার্তা সংস্থা তাস এর বরাত দিয়ে সোমবার এ খবর জানিয়েছে বিবিসি।

রুশ দূতাবাসের এক কর্মকর্তার বরাত দিয়ে তাস জানিয়েছে, নতুন বছরের প্রথম দিন বহিষ্কৃত ওই কূটনীতিক ও তাদের পরিবারকে নিয়ে একটি ‘বিশেষ প্লেন’ নিউইর্য়ক থেকে রওনা হয়।

এর আগে, ডেমোক্রেটিক পার্টি ও পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইল হ্যাকের অভিযোগে ওই ৩৫ কূটনীতিককে দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সঙ্গে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে তাদের যুক্তরাষ্ট্র ত্যাগের সময়সীমা বেঁধে দেওয়া হয়।

যদিও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের সব অভিযোগ অস্বীকার করে যুক্তরাষ্ট্রের বহিষ্কারের সিদ্ধান্তকে ভিত্তিহীন দাবি করেছে রাশিয়া।

এ জাতীয় আরও খবর

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

৫০ প্রশাসন ক্যাডার কর্মকর্তা হচ্ছেন এসিল্যান্ড

বছরের শেষ বা আগামী বছরের শুরুতে ইউপি নির্বাচন

হামে মৃত্যুর সংখ্যা ৮০০ ছাড়াল

এজলাসে পেপারওয়েটের আঘাতে আহত নারী আইনজীবী

গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করল জামায়াত

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা