বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দায়িত্ব গ্রহণ জাতিসংঘের নতুন মহাসচিবের

news-image

আন্তর্জাতিক ডেস্ক :দায়িত্ব গ্রহণ করেছেন জাতিসংঘের নতুন মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। রবিবার বিদায়ী মহাসচিব বানকি মুনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ৬৭ বছর বয়সী গুতেরেস।

বিশ্ব সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেই সবারে আগে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বার্তা দেন তিনি। বার্তায় গুটেরেস বলেন, যুদ্ধ-সংঘাতের কারণে ব্যাপক হারে বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছে। আহত হচ্ছে নারী ও শিশুসহ সব বয়সী পুরুষ।

যুদ্ধে কেউ জয়ী হচ্ছে না উল্লেখ করে গুতেরাস বলেন, সবাই পরাজিত হচ্ছে। সংঘাত-যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ না দেখা যাওয়ায় দুদর্শার শিকার বিশ্বের লাখ লাখ মানুষকে কিভাবে সহযোগিতা সম্ভব তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, আমরা সব নাগরিক, সব সরকার, নেতৃবৃন্দ নিজেদের মধ্যকার ভেদাভেদের অবসান ঘটিয়ে ২০১৭ সালে শান্তি প্রতিষ্ঠা করতে চেষ্টা করি।

শান্তি আমাদের মূল লক্ষ্য উল্লেখ্য করে গুতেরাস বলেন, এটিই আমাদের পথপ্রদর্শক। আমাদের একই মানব পরিবার সদস্য হিসেবে মর্যাদা এবং আশা, প্রগতি ও সমৃদ্ধি অর্জনে সর্বাত্মক চেষ্টা করতে হবে। আর তা নির্ভর করছে শান্তির ওপর। কিন্তু শান্তি নির্ভর করছে আমাদের ওপর।

এ জাতীয় আরও খবর