বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলিতে বুরুন্ডির মন্ত্রী নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক :অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে আফ্রিকার দেশ বুরুন্ডির পরিবেশ মন্ত্রী ইমানুয়েল নিয়নকুরু (৫৪) নিহত হয়েছেন।স্থানীয় পুলিশের বরাত দিয়ে রবিবার বিবিসির খবরে বলা হয়, রাজধানী বুজুমবুরার বাসায় ফেরার পথে তিনি সন্ত্রাসী হামলার শিকার হন।বুজুমবুরা পুলিশের মুখপাত্র পিয়রে এনকুড়িকিয়ে টুইটার বার্তায় বলেন, স্থানীয় সময় রাত পৌনে ১টার দিকে রোহেরোর বাসায় ফেরার পথে এক বন্দুকধারীর গুলিতে দেশটির পানি, পরিবেশ ও পরিকল্পনা মন্ত্রী ইমানুয়েল নিয়নকুরু নিহত হয়েছেন।

 
পুলিশের এই কর্মকর্তা বলেছেন, হত্যাকাণ্ডের পর এক নারীকে আটক করা হয়েছে।

বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজা বলেছেন, অপরাধীকে শাস্তি পেতে হবে। একই সাথে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০১৫ সালে পিয়েরে এনকুরুনজিজা তৃতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন। তখন থেকে দেশটি ব্যাপক অস্থিরতা শুরু হয়। প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে আন্দোলন শুরু করে দেশটির বিরোধীদল।

অস্থিতিশীল বুরুন্ডিতে তখন থেকে এখন পর্যন্ত উচ্চ-পদস্থ সেনাকর্মকর্তাসহ শতাধিক মানুষ খুন হয়েছেন। এ ছাড়া অন্তত ৩ লাখ মানুষ বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছেন।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা