,

৩ দিনের রিমান্ডে তাপস পাল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রোজভ্যালি অর্থলগ্নিকারী সংস্থার আর্থিক কেলেঙ্কারির ঘটনায় আটক তৃণমূল সংসদ সদস্য তাপস পালকে ৩ দিনের সিবিআই রিমান্ডের নির্দেশ দিয়েছেন ভুবনেশ্বরের সিবিআই’র বিশেষ আদালত। গতকাল শুক্রবার তাপস পালকে আটক করে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এদিন সকালে তাকে সল্টলেকের সিবিআই দফতরে ডেকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের কর্মকর্তারা। কিন্তু তার বয়ানে একাধিক অসঙ্গতি থাকায় তাঁকে আটক করা হয়। এরপর শনিবার ভোরে তাপসকে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরে। কারণ রোজভ্যালির বিরুদ্ধে সিবিআই ভুবনেশ্বরের আদালতেই মামলা দায়ের করেছিল। শনিবার দুপুরে তাকে ভুবনেশ্বরের খুরদায় সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হলে তাঁকে ৩ দিনের জন্য সিবিআই হেফাজতে থাকার নির্দেশ দেন আদালত।

প্রায় ৪৫ মিনিট ধরে চলা শুনানিতে তাপস পালের কাছ থেকে একাধিক প্রশ্নের উত্তর চাওয়া হলেও তিনি প্রায় নীরবই ছিলেন। যদিও শুনানি চলাকালীন উইটনেস বক্সে কেঁদে ফেলেন তিনি। বিচারকের সামনে নিজেকে নির্দোষ বলেও দাবি করেন তাপস। তবে তাকে কাঁদতে দেখে বিচারক বসে যেতে বলেন। আদালতে শুনানি চলাকালীন সময়ে সেখানে উপস্থিত ছিলেন তাপসের স্ত্রী নন্দিনী পাল। আগামী মঙ্গলবার ফের তাকে আদালতে তোলা হবে।

এদিন সিবিআইয়ের আইনজীবী অরুণ আচার্য জানান, ‘তাপস পাল একজন সংসদ সদস্য ও সেলিব্রিটি হওয়ায় তাকে ফাঁসানো হয়েছে’।

সিবিআই সূত্রে খবর, সিবিআইয়ের হেফাজতে থাকাকালীন সময়ে ডিআইজি এন কে সিং, ভুবনেশ্বরের সিবিআই এসপি রাজীব রঞ্জন এবং এক তদন্তকারী কর্মকর্তা (আইও) তাপস পালকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে