,

ওয়াশিংটনে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে শুক্রবার সকালে একটি ছোট্ট বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এর আগের রাতে বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানের চার আরোহীর সবাই নিহত হয়েছেন।

ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন জানিয়েছে, জেফার্সন কাউন্টিতে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। রাডার ও এক ইঞ্জিন বিশিষ্ট সেসনা বিমানটির জরুরি ট্রান্সমিটারের সাহায্যে ধ্বংসাবশেষ সনাক্ত করা সম্ভব হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বিমানটি ওয়াশিংটনের বৃহত্তম নগরী সিটলের বোইং ফিল্ড থেকে উড্ডয়ন করে। বিমানটি ইউএস প্যাসিফিক নর্থওয়েস্টের অলিম্পিক পেনিনসুলার উত্তর প্রান্তে অবস্থিত পোর্ট অ্যাঞ্জেলস যাচ্ছিল। স্থানীয় সময় ৬টা ৪৪ মিনিটে বিমানটির সাথে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিমানটি হুড ক্যানের কাছে বিধ্বস্ত হয়। এর কোন আরোহীই জীবিত নেই বলে নিশ্চিত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে