,

স্ত্রীর পরকিয়ার বলি গ্রিক রাষ্ট্রদূত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে নিযুক্ত গ্রিক রাষ্ট্রদূত কাইরিয়াকোস আমিরিদিসকে হত্যা করেন রিও পুলিশের এক কর্মকর্তা। রাষ্ট্রদূতের স্ত্রী ফ্রাঁসোইসে সুজা ওলিভেইরার সঙ্গে পুলিশ কর্মকর্তা সার্গিও গোমেজ মোরেইরার সম্পর্কের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানান রিও’র পুলিশের হত্যাকাণ্ড বিষয়ক বিভাগের প্রধান ইভারিস্তো পোন্তেস।

বিবিসি-র প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলে পরকিয়া প্রেমের বলি হয়েছেন দেশটিতে নিযুক্ত গ্রীক রাষ্ট্রদূত। রাষ্ট্রদূতের স্ত্রী ও তার প্রেমিক পুলিশ কর্মকর্তা তাদের মধ্যকার সম্পর্কের কথা স্বীকার করেছেন। শুক্রবার দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন।

উল্লেখ্য, গত সোমবার ব্রাজিলের গ্রীক রাষ্ট্রদূত কাইরিয়াকোস আমিরিদিস (৫৯) তার অফিসে খুন হন। পুলিশ কর্মকর্তা সার্গিও গোমেজ মোরেইরা তাকে হত্যা করেন। বৃহস্পতিবার আমিরিদিসের পোড়া লাশ তার ভাড়া করা গাড়িতে পাওয়া যায়। এর একদিন আগে অর্থাৎ বুধবার তার স্ত্রী অলিভেইরা তাকে নিখোঁজ হিসেবে ঘোষণা করেন।

পুলিশ জানায়, ওলিভেইরা (৪০) ও মোরেইরা (২৯) তাদের মধ্যকার প্রেমের কথা স্বীকার করেছেন। যদিও ওলিভেইরা এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করে দাবি করেন, তিনি এই অপরাধ সম্পর্কে জানতেন না।

মোরেইয়া জানান, শুধুমাত্র রাষ্ট্রদূতের ওপর নজর রাখার জন্য আমি ২৫ হাজার ডলার ব্যয় করেছিলাম।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, আমিরিদিস ও ওলিভেইরার ১৫ বছরের সংসার এবং তাদের দশ বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে।

প্রেমিক যুগলকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তাদের সঙ্গে রোরেইরাসের ২৪ বছর বয়সী ঘনিষ্ঠ আত্মীয় এদুয়ার্দো তেদেশিকেও আটক করা হয়। তিনিও এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। সন্দেহভাজন এই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ৩০দিনের সময় চেয়েছে পুলিশ।

ইভারিস্তো পোন্তেস এটিকে ঘৃণ্য এবং লজ্জাজনক আখ্যা দিয়ে বলেন, ‘আকাঙ্ক্ষা পূরণের জন্য এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে