,

১৩ লাখ পেরোল পড়শীর ফেসবুক অনুসারীর সংখ্যা

খুদে গানরাজ খ্যাত নতুন প্রজন্মের সংগীতশিল্পী পড়শীর ফেসবুক অনুসারীর সংখ্যা ১৩ লাখ ছাড়িয়েছে। এতে দারুণভাবে উচ্ছ্বসিত পড়শী।



এ প্রসঙ্গে পড়শী বলেন, ‘গত সোমবার রাতে হঠাত্ করে দেখি ফেসবুকে আমার অনুসারীর সংখ্যা ১৩ লাখ ছাড়িয়েছে। আমি অনেক খুশি। এটাও এক ধরনের সাফল্য। আমার মতো একজন শিল্পীকে ফেসবুকে এত মানুষ অনুসরণ করেন, তা আমার জন্য সত্যিই অনেক আনন্দের। পাশাপাশি এটা এক ধরনের দায়িত্ববোধের চাপও। চেষ্টা করব, ভক্তদের চাহিদা মিটিয়ে চমত্কার গান উপহার দেওয়ার।’



উল্লেখ্য, গত বছরের শেষের দিকে যাচাইবাছাইয়ের পর এর যথার্থতা নিশ্চিত করে পড়শীর ফেসবুক পেইজকে স্বীকৃতি দেয় ফেসবুক কর্তৃপক্ষ। আর এর মাধ্যমে প্রথম বাংলাদেশি নারী তারকা হিসেবে ফেসবুক পেজে ভেরিফাইড হন পড়শী। সে সময় পড়শীর অনুসারীর সংখ্যা ছিল তিন লাখ।



পড়শী এখন স্টেজ শো এবং ঈদের অনুষ্ঠানের কাজ নিয়ে ব্যস্ত। খুব শিগগির প্রকাশিত হবে পড়শীর নতুন গানের ভিডিও। ভিডিওটি নির্মাণ করেছেন সোহেল আরমান। ‘পড়শী থ্রি’ অ্যালবামের ‘হূদয় আমার’ গানটির কথা লিখেছেন সোহেল আরমান।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি