বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে তৃতীয় লিঙ্গ কলেজ প্রিন্সিপালের পদত্যাগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক :গত বছর ভারতে প্রথম কোনো হিজড়া বা তৃতীয় লিঙ্গের ব্যক্তি একটি সরকারি কলেজের প্রিন্সিপালের দায়িত্ব নিয়েছিলেন। মানবী বন্দ্যোপাধ্যায় নামের সেই তৃতীয় লিঙ্গের ব্যক্তি এবার প্রিন্সিপালের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন। পদত্যাগের পর বলেছেন, তিনি ‘হেরে গেছেন’।

 

মানবী বন্দ্যোপাধ্যায় বলেন, ওই কলেজটিতে ১৮ মাস দায়িত্ব পালনের পর চাকরি ছাড়তে তিনি বাধ্য হয়েছেন, কারণ সেখানে তার পরিচয় নিয়ে তাকে অনবরত হয়রানি সহ্য করতে হয়েছে।

তিনি কলেজের দুজন অধ্যাপকের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ এনে মামলা করেছেন। কিন্তু ৫১ বছর বয়স্ক ড: মানবী বন্দ্যোপাধ্যায় কেন চাকরি ছেড়েছেন তা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।

কলেজের শিক্ষকরা বলছেন, তারা তার প্রশাসনিক নিয়মনীতির বিরোধিতা করেছিলেন। তিনি নারী না পুরুষ সেটা তাদের কাছে কোনো বিবেচ্য বিষয় ছিল না।

তার নিয়োগের সময় ডঃ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওই কলেজে প্রিন্সিপাল হিসাবে তার নিয়োগ ‘অজ্ঞতার বিরুদ্ধে একটা বিজয়’।

পদত্যাগের পর মানবী বন্দ্যোপাধ্যায় বলেছেন, বেশ কিছু শিক্ষার্থী এবং শিক্ষক তার সঙ্গে সহযোগিতা করতে অস্বীকার করেছেন। তিনি বলেছেন এর কারণ ‘তিনি ট্রান্সজেন্ডার’।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা