বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সউদি আরবে তামাকপণ্যের ওপর ১০০% ভ্যাট আসছে

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সউদি আরবের বিশেষজ্ঞরা বলছেন, তামাকপণ্যের ওপর ১০০% ভ্যাট আরোপের সিদ্ধান্ত দেশে ধূমপায়ীর সংখ্যা কমিয়ে আনতে সহায়ক হবে। এই অস্বাস্থ্যকর অভ্যাস দমনে এই পদক্ষেপ অত্যন্ত ইতিবাচক ও গুরুত্বপূর্ণ।

 

বিশ্বে ধূমপায়ীর হার খুব বেশি – এমন দেশগুলোর মধ্যে সউদি আরব অন্যতম। দেশটির টিনএজারদের ১৪% এবং নারীদের সাত শতাংশ ধূমপায়ী।

সউদি আরবের ধূমপানবিরোধী বেসরকারি সংস্থা (এনজিও) নাকা’র পরিচালনা পরিষদের চেয়ারম্যান ড. মোহাম্মদ ইয়ামানি বলেন, দেশে ১৮ বছরের কম বয়সীদের মধ্যে ধূমপায়ীর হার ১৩ থেকে ১৪ শতাংশ হারে বাড়ছে। অথচ সউদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশে তামাকপণ্যের দাম বিভিন্ন দেশের তুলনায় এখনো অনেক কম।

ড. ইয়ামানি প্রতি প্যাকেট সিগারেটের দাম ৩৫-৪০ রিয়াল ধার্য করার প্রস্তাব দিয়ে বলেন, ভ্যাট আরোপ করা হবে আমদানিমূল্যের ওপর, এতে সিগারেটের দাম বর্তমানের দ্বিগুণ হবে না। কম দামের কারণে বিশেষ করে তরুণসমাজ ও স্বল্প আয়ের মানুষ অধিক হারে ধূমপানে আকৃষ্ট হচ্ছে। তাই সিগারেটের ওপর কর এমনভাবে বাড়ানো হোক, যাতে এর দাম আন্তর্জাতিক পর্যায়ে চলে আসে।

উল্লেখ্য, সউদি আরবে তামাকপণ্যের ওপর ১০০% ভ্যাট আরোপের সিদ্ধান্তটি আগামী বছরের দ্বিতীয় প্রান্তিকে বলবৎ হবে। এছাড়া আগামী কয়েক দিনের মধ্যেই প্রকাশ্য স্থানে ধূমপান নিষিদ্ধ করে একটি আইনও জারি হতে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ