,

তিন শতাধিক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন কিম জং উন

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতা গ্রহণের পর গত পাঁচ বছরের মধ্যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তিন শতাধিক লোকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। নিজের ক্ষমতাকে সুসংহত করতেই তিনি এ আদেশ দিয়েছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গবেষণা সংস্থা ইনিস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ২০১১ সাল থেকে এ পর্যন্ত ৩৪০ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন কিম। এদের মধ্যে ১৪০ জনই জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা। গত আগস্টে দুই সরকারি কর্মকর্তাকে বিমানবিধ্বংসী কামান দিয়ে হত্যা করা হয়েছে। এদের মধ্যে একজনের অপরাধ ছিল তিনি বৈঠক চলাকালে ঘুমিয়ে পড়েছিলেন। অপর কর্মকর্তার অপরাধ ছিল, তিনি একটি প্রকল্পের প্রস্তাব দিয়েছিলেন, যাতে কিমের সন্দেহ হয়, এটি বাস্তবায়িত হলে তার কর্তৃত্ব হুমকির মুখে পড়বে।

কিম এ পর্যন্ত যতোজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন, তাদের মধ্যে হাই প্রোফাইলের ব্যক্তি ছিলেন তার ফুপা ও একসময়ের উপ-রাষ্ট্রপতি জ্যাং সং তাহেক। দুর্নীতি থেকে শুরু করে দক্ষিণ কোরিয়ার নাটক দেখার অভিযোগে ২০১৪ সালে ৫০ জন সরকারি কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন তিনি।

শুধু তাই নয়, গত পাঁচ বছরে পাঁচবার প্রতিরক্ষামন্ত্রীর বদল করেছেন কিম। অথচ তার বাবার ১৭ বছরের শাসনামলে মাত্র তিনবার প্রতিরক্ষামন্ত্রী বদল করেছেন। এদের মধ্যে দুজন আবার মারা গিয়েছিল বার্ধক্যজনিত কারণে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে