বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হেলিকপ্টার থেকে ১ জনকে ফেলেছিলাম, প্রয়োজনে আবারো : দুতার্তে

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে একের পর এক ভয়ানক মন্তব্য কর বিতর্কের জন্ম দিয়ে চলেছেন। এবার তিনি জানালেন, তিনি হেলিকপ্টার থেকে একজনকে ফেলে দিয়ে হত্যা করেছিলেন। প্রয়োজনে আবারও এটা করতে তার মধ্যে কোনো সংশয় কাজ করবে না।

 

দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের শাসাতে মঙ্গলবার ফেলিপাইনের প্রেসিডেন্ট এক বক্তব্যে বলেন, কারো দুর্নীতি ধড়া পড়লে আমি তাকে হেলিকপ্টারে করে ম্যানিলার আকাশে উড়ব এবং সেখানে থেকে ফেলে দেব। আমি এটা আগেও করেছি, তাহলে আবারো কেন করতে পারবো না।

প্রেসিডেন্ট অফিসের ভিডিও ফিডে এরকম একটি ক্লিপ পোস্ট করা হয়েছে।

সম্প্রতি দুতার্তে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে নিজ হাতে তিনজনকে হত্যার কথা স্বীকার করেছিলেন। এটি নিয়েও আন্তর্জাতিক মহলে সমালোচনা হয়। দাভাও শহরে ২২ বছর মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি এসবঅপরাধীদের হত্যা করেছিলেন বলে জানান ফিলিপাইনের প্রেসিডেন্ট।

এছাড়াও রাজধানীর এক বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও ছয় ব্যক্তিকে গ্রেফতারের ঘটনায় তিনি বলেন, তারা ভাগ্যবান, আমি তখন ম্যানিলায় ছিলাম না। আমি থাকলে তাদের অবশ্যই হত্যা করতাম।

দুতার্তে হত্যাকাণ্ডের কথা প্রকাশ্যে স্বীকার করায় তা তদন্তের আহ্বান জানালে জাতিসংঘের শীর্ষ মানবাধিকার কমকর্তাকে গত সপ্তাহে ‘নির্বোধ’, ‘.. বাচ্চা’ বলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা দুতার্তে।

জুনের শেষ দিকে দুতার্তে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে ৫ হজার ৯শরও বেশি মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। দেশটির পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সবাই ছিল কুখ্যাত অপরাধী।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা