বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তামিলনাড়ুতে নতুন ‘আম্মার’ উত্থান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা মৃত্যুর পরেই জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু দলের এক অংশের বিরোধিতায় বিষয়টি থমকে ছিল। অবশেষে সেটাই ঘটল। তামিলনাড়ুর শাসকদল এআইএডিএমকে-র নেত্রী নির্বাচিত হলেন প্রয়াত জয়ললিতার ঘনিষ্ঠ সঙ্গী শশীকলা।

বৃহস্পতিবার দলের জেনারেল কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানায় ভারতীয় গণমাধ্যম। এদিন দলের সুপ্রিমো নির্বাচন নিয়ে একটি জরুরি বৈঠক করে এআইএডিএমকে। শশীকলাকে নেত্রী হিসেবে বাছাইয়ের জন্য একটি রেজলিউশন রাখা হয়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভমসহ ২৩ জন সদস্য শশীকলার নেতৃত্বে কাজ করতে রাজি হন। এছাড়া দলের ২০০ জন জেনারেল কাউন্সিল সদস্যও শশীকলাকেই নেত্রী হিসেবে সহমত জানান।

উল্লেখ্য, ‘আম্মা’ নামে পরিচিত জয়ললিতার মৃত্যুর পর তামিলনাড়ুর ২৮তম মুখ্যমন্ত্রী হিসেবে ওই দিনই শপথ নিলেন পান্নিরসেলভম। ২২ সেপ্টেম্বর থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পরে তিনিই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

জয়ললিতার মৃত্যুর কয়েকদিন পরেই তার নিকট আত্নীয়দের রাজনীতি এবং সরকার থেকে দূরে থাকার পরামর্শ দেন শশীকলা। জয়ার মৃত্যুর পর থেকে তার পোজ গার্ডেনের বাড়িতে উঠেছেন শশীকলা। এছাড়া জয়ার শেষকৃত্যের সময়ে পরিবারের কেন্দ্রীয় ভূমিকা পালন করেন শশী।

দলের চক্রান্ত থেকে সরিয়ে রাখতে ২০১১ সালের ডিসেম্বরে শশীকলা সহ পরিবারের সকল সদস্যদেরকে রাজনীতি থেকে দূরে থাকতে বলেছিলেন জয়ললিতা।

এর আগে এআইডিএমকের এক আলোচনা সভায় শশীকলাকে জেনারেল সেক্রেটারি পদে দায়িত্ব নেয়ার অনুরোধ করা হয়। সেই সময়ে তিনি বলেছিলেন, অনেকেই আমাকে মুখ্যমন্ত্রী পদে দেখতে চাইলেও আমি ক্ষমতার বাইরে থেকেই জনগণের জন্য কাজ করতে চাই।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা