,

জাতিসংঘ হাসি-গল্পের আড্ডাখানা : ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জাতিসংঘকে হাসি-গল্পের আড্ডাখানা বলে মন্তব্য করেছেন। রোববার নিজের টুইটার অ্যকাউন্টে তিনি এ মন্তব্য করেছেন।

 
নির্বাচনের আগে থেকেই বিভিন্ন ইস্যুতে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে জাতিসংঘকে নিয়ে এই প্রথমবারের মতো তীর্যক মন্তব্য করলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতি স্থাপন বন্ধের আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদ প্রস্তাব পাস করার কারণে জাতিসংঘের ওপর ট্রাম্পের এ রাগ বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনের আগে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি ক্ষমতায় গেলে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী বলে স্বীকৃতি দেবেন।

মঙ্গলবার নিজের টুইটার অ্যাকাউন্টে ট্রাম্প লিখেছেন, ‘চাইলে অনেক কিছু করার ক্ষমতা আছে জাতিসংঘের। কিন্তু এখন জাতিসংঘ এমন এক ক্লাবে পরিণত হয়েছে যেখানে মানুষ জমায়েত হয় এবং গল্প ও হেসেখেলে সময় কাটিয়ে দেয়। বড়ই দুঃখজনক।’

গত শুক্রবার নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি পাস হওয়ার পর ট্রাম্প টুইটারে লিখেছিলেন, ‘অনেক বড় পরাজয়…. ইসরায়েলের জন্য শান্তি আলোচনা অনেক কঠিন করে ফেললো জাতিসংঘ।’

প্রসঙ্গত, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবে ইসরায়েলকে পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সব স্থানে বসতি স্থাপন কার্যক্রম অবিলম্বে সম্পূর্ণ বন্ধ করতে বলা হয়েছে। এ ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া দেখাতে শুরু করে ইসরায়েল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে