বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে মার্কিন পর্যটককে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ভারতে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের যৌন সহিংসতা বন্ধ করবার চেষ্টা চালানো হলেও ধারাবাহিকভাবেই বিদেশী পর্যটকেরা যৌন হয়রানি শিকার হচ্ছেন বলে অভিযোগ আছে। রাজধানী নয়াদিল্লিতে কয়েক মাস আগে বেড়াতে আসা এক মার্কিন পর্যটককে গণধর্ষণ করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তাররা হচ্ছে একজন টুরিস্ট গাইড, একজন গাড়িচালক, একজন পরিচ্ছন্ন কর্মী এবং একজন হোটেল কর্মী। গত এপ্রিল মাসে ভারত সফরের সময় দিল্লির একটি পাঁচ তারকা হোটেলে ওই ধর্ষণের ঘটনা ঘটে।

ওই পর্যটক এ মাসের গোড়ার দিকে ভারতে ফিরে আসেন ধর্ষিত হওয়ার প্রমাণ দিতে। তিনি বলেন, ওই হোটেলে অবস্থান করার সময় নেশার দ্রব্য খাইয়ে সেখানেই তাকে গণধর্ষণ করে এই টুরিস্ট গাইড ও তার সহযোগীরা।

ভারতে বেড়াতে আসা বিদেশী পর্যটকদেরকে যৌন হয়রানি করবার সাম্প্রতিকতম ঘটনা এটি।

দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের যৌন সহিংসতা বন্ধ করবার চেষ্টা চালানো হলেও ধারাবাহিকভাবেই বিদেশী পর্যটকেরা যৌন হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ আছে।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা