,

আলেপ্পোয় গণকবরের সন্ধান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আইগর কোনাশেনকভ জানিয়েছেন, সদ্য বিদ্রোহীমুক্ত আলেপ্পোয় গণকবরের সন্ধান পাওয়া গেছে। গণকবরটিতে কয়েক ডজন মানুষের লাশ পাওয়া গেছে, যাদেরকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

মেজর জেনারেল আইগর কোনাশেনকভ জানিয়েছেন, প্রাথমিকভাবে নিহতদের ওপর নির্যাতন চালানোর প্রমাণ পাওয়া গেছে। নিহতরা সবাই সিরিয়ান বলে ধারণা করা হচ্ছে। এদের ওপর প্রথমে ব্যাপক নির্যাতন চালানো হয় এবং পরে হত্যা করা হয়। অনেকগুলো মৃতদেহের সবগুলো অঙ্গপতঙ্গ পাওয়া যায়নি।

এ ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবেও উল্লেখ করেন মুখপাত্র।

উল্লেখ্য, প্রায় সাড়ে পাঁচ বছর পর আলেপ্পোয় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সরকার-নিয়ন্ত্রিত আলেপ্পোর বিভিন্ন অংশে নিয়মিত গোলাবর্ষণ করে এসেছে বিদ্রোহীরা, তেমনি বিদ্রোহীদের ওপর পাল্টা গোলাবর্ষণ ও বিমান হামলা অব্যাহত রাখে সরকারি বাহিনী।

চলতি মাসে আলেপ্পোতে বিদ্রোহীদের পরাজয়ের আগ পর্যন্ত দুইপক্ষের মধ্যে প্রায় সবসময়ই এমন যুদ্ধাবস্থা বজায় ছিল। এ সময়ে আলেপ্পোতে আটকা পড়া লাখো মানুষ শিকার হন ব্যাপক মানবিক বিপর্যয়ের। পরাজয়ের পর ১৫ ডিসেম্বর স্থানীয়ভাবে সমঝোতা হওয়া অস্ত্রবিরতি অনুযায়ী বিদ্রোহীদের শহর ছেড়ে যাওয়া পর্যন্ত গোলাবর্ষণ ও বিমান হামলা উভয়ই বন্ধ ছিল। বিদ্রোহীরা আলেপ্পো ছেড়ে চলে যাওয়ার পরপরই সরকারি সেনারা আলেপ্পোর নিয়ন্ত্রণ নেয়। এখন সেখানে গণকবরের সন্ধান পাওয়া গেল।

আলেপ্পোর যুদ্ধাকালীন সময়েই ধারণা করা হচ্ছিল সেখানে সিরিয়ানদের উপর বর্বরতা চালানো হতে পারে। সে ধারণা এখন সত্যি বলেই প্রমাণ হচ্ছে। সূত্র: স্পুটনিক

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে