বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেড় বছরেই সিল হবে ভারত-বাংলাদেশ সীমান্ত : রাজনাথ

news-image

স্পোর্টস ডেস্ক :২০১৮ সালের মাঝামাঝি ভারত-বাংলাদেশ সীমান্ত সম্পূর্ণ সিল করে দেয়া হবে বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

 

সোমবার গুয়াহাটিতে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ বলেন, আমরা ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করে দেয়ার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ এবং সেই কাজ শুরু হয়েছে। আশা করা হচ্ছে, আগামী দেড় বছরের মধ্যেই এই সীমান্ত সিল করে দেয়ার প্রক্রিয়া শেষ হয়ে যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং তাদের সাথে আমাদের খুব ভালো ও উষ্ণ সম্পর্ক রয়েছে। প্রতিবেশী এই দেশটির সাথে আগামীতে আমরা এই সম্পর্ক বজায় রাখতে চাই।

অাসামে বাংলাদেশি অনুপ্রবেশ এবং তাদের ভারতীয় নাগরিকত্ব প্রদানের বিষয়টি উত্থাপন না করলেও অাসামের মানুষদের এদিন আশ্বাস দেন, অাসাম চুক্তির ৬ নম্বর ধারা অনুযায়ী অাসামের দেশীয় নাগরিকদের স্বার্থ সুরক্ষিত করতে বিজেপি সরকার কাজ করে যাবে। প্রয়োজনে সংবিধান সংশোধন করা হবেও বলে জানান তিনি।

অাসামে অশান্তি সৃষ্টিকারী কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সাথে কেন্দ্র কোনো আপোশ করবে না বলেও এদিন পরিষ্কার বলে দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।

রাজনাথ বলেন, যদি কোনো মানুষ কিংবা গোষ্ঠীর কোনো ক্ষোভ কিংবা সমস্যা থাকলে আমরা তাদের সাথে আলোচনায় বসতে রাজি। কিন্তু কোনো সহিংসতা তৈরি করার চেষ্টা হলে তাদের সাথে কোনো আপোশ করা হবে না।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ