,

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন মিঠুন

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মিঠুন চক্রবর্তী (৬৬)। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৬ ডিসেম্বর, সোমবার তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন।

 

২০১৪ সালের জানুয়ারিতে তৃণমূলের টিকিটে ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন এই জনপ্রিয় অভিনেতা। যদিও মাত্র হাতে গোনা কয়েকটা দিন সংসদে দেখা গিয়েছিল ‘ডিস্কো ড্যান্সার’ খ্যাত এই অভিনেতাকে।

এরই মধ্যে সারদা আর্থিক কেলেঙ্কারির ঘটনায় নিজের নাম জড়ানোর পরই কিছুটা বিতশ্রদ্ধ হয়েই আর সংসদ মুখো হননি মিঠুন। দফায় দফায় চিঠি পাঠিয়ে ছুটি নিয়েছেন। কারণ শারীরিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওযার কথা ২০২০ সালের এপ্রিলে। তার আগেই তিনি পদত্যাগ করলেন। তবে মিঠুনের ইস্তফার পর রাজ্যসভায় দলের পরবর্তী সাংসদকে হবেন সে বিষয়ে তৃণমূলের তরফ থেকে এখনো কিছু জানা যায়নি।

উল্লেখ্য, ২০১৪ সালের মাঝামাঝি সময়ে সারদা আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর থেকেই তৃণমূল কংগ্রেসের সাথে দুরত্ব বজায় রেখে চলতে শুরু করেন মিঠুন। সেই দুরত্ব আরও বেড়ে যায় যখন সারদা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তরফে বেশকয়েকবার তাকে ডেকে পাঠানো হয়।

ইডির দফতরে গোয়েন্দাদের জেরার মুখেও পড়তে হয় মিঠুনকে। পরে ইডির চাপে পড়েই সারদা থেকে নেয়া রুপির (১.১৯ কোটি রুপি) সবই ফেরত দেন তিনি। কিন্তু রুপি ফেরত দেয়ার পরেও দলের সাথে সেভাবে আর কোনো যোগাযোগ রাখেননি রাজ্যসভায় তৃণমূলের এই সংসদ সদস্য।

শুধু তাই নয়, ওই ঘটনর পর থেকে তৃণমূলের তরফেও আর মিঠুনের সাথে কোনোরকম যোগাযোগ করা হয়নি বলে জানা গেছে। মিঠুনকেও আর সেভাবে তৃণমূলের কোনো অনুষ্ঠানে দেখা যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে