বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করলেন বান কি মুন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ মহাসচিব বান কি মুন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করেছেন। দেশটির বর্তমান প্রেসিডেন্ট পার্ক গিউন হাই’র পর সম্ভাব্য পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে বান কি মুন অন্যতম।

দক্ষিণ কোরিয়ার স্থানীয় ভাষার ম্যাগাজিন সিসা (SISA) সম্প্রতি দাবি করেছে, বান কি মুনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেছেন দেশটির প্রখ্যাত ব্যবসায়ী পার্ক ইয়েওন চা (Park Yeon Cha)। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোহ মো হিউনের ঘনিষ্ঠজনদের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় এই ব্যবসায়ী জড়িত ছিলেন। ওই আর্থিক কেলেঙ্কারির জের ধরে হিউন পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন এবং তারপর প্রেসিডেন্ট হন পার্ক গিউন হাই।

সিসা ম্যাগাজিন জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় বান কি মুন দক্ষিন কোরিয়ার একজন শিল্পপতির কাছ থেকে ২,৩০,০০০ ডলারের সমপরিমাণ অর্থ ঘুষ নিয়েছিলেন। ২০০৭ সালে জাতিসংঘের মহাসচিব হওয়ার আগে ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন বান কি মুন।

জাতিসংঘ মহাসচিব এক বিবৃতিতে এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে অভিহিত করেছেন। সেইসঙ্গে তিনি ওই ম্যাগাজিনকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ারও আহ্বান জানিয়েছেন।

এদিকে দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট হাই’র বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা অবিলম্বে প্রেসিডেন্টকে সরে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট প্রেসিডেন্ট পার্ক গিউন হাইকে ইমপিচ করে। তবে এটি কার্যকর হওয়ার জন্য দেশটির সর্বোচ্চ সাংবিধানিক আদালতের অনুমোদন লাগবে।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা