বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ায় যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন পোপ

121314pope1_34802_1482643423আন্তর্জাতিক ডেস্ক : ‘যথেষ্ট রক্ত ঝরেছে’ মন্তব্য করে সিরিয়ায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন রোমান ক্যাথলিক গির্জার প্রধান পোপ।
বিবিসি বলছে, রোববার খ্রিস্টীয় ‘বড়দিন’ উপলক্ষ্যে ভ্যাটিকানে দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান।

ভাষণে তিনি ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার ঘৃণা এবং প্রতিশোধের ধারা ত্যাগেরও আহ্বান জানিয়েছেন। সেন্ট পিটার্স স্কয়ারে জড়ো হওয়া লাখো ক্যাথলিক পুণ্যার্থীর উদ্দেশে দেওয়া ভাষণে পোপ ফ্রান্সিস এসব কথা বলেন।

দীর্ঘ পাঁচবছর ধরে চলা সিরীয় যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই সক্রিয় উদ্যোগ নিয়ে সমঝোতামূলক সমাধান বের করতে হবে -বলেন পোপ।

তিনি বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনকে অবশ্যই একসঙ্গে ‘ইতিহাসের নয়া অধ্যায়’ সৃষ্টি করতে হবে। এরআগে শনিবার ভ্যাটিকানে বড়দিনের আগের দিন সন্ধ্যার প্রার্থনা সভায় পোপ বিশ্বব্যাপী শিশুদের নিরবিচ্ছিন্ন দুর্ভোগেরও নিন্দা জানান।

খ্রিস্টীয় ‘বড়দিনের’ প্রকৃত তাৎপর্য বস্তুগত ভোগ-বিলাসের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠান চলাকালে ভ্যাটিকানজুড়ে কড়া নিরাপত্তা নেওয়া হয়। সেন্ট পিটার্স ব্যাসিলিকার ওই প্রার্থনা সভায় যারা যোগ দিতে এসেছিলেন তাদের মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়।

‘বড়দিনের’ আগে বার্লিনে ট্রাক হামলাসহ ইউরোপজুড়ে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার কারণে ভ্যাটিকানের সমাবেশেও নিরাপত্তাহীনতার বোধ ঘিরে রেখেছিল।

যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে শনিবার শুরু হওয়া ‘বড়দিন’ পরবের প্রথম এ অনুষ্ঠানে পোপ বলেন, বস্তুগত বিষয়গুলো ক্রিসমাস পরবকে ‘জিম্মি’ করে ফেলেছে, তাই এবারের পরবে আরো ‘নম্রতা’ আসা দরকার।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা