জার্মানির কারাগারে প্রথমবারের মতো নামাজখানা

jarmaniনিউজ ডেস্ক : উত্তর জার্মানির নিডারজাখসেন অঙ্গরাজ্যের রাজধানী হানোফার (Hannover) কারাগারে মুসলিম বন্দিদের জন্য একটি নামাজখানা নির্মাণ করা হয়েছে। এর আগে জার্মানির কোনো কারাগারে নামাজের জন্য অালাদা স্থান ছিলো না।

নবনির্মিত প্রায় ৬০ বর্গমিটার আয়তনের নামাজখানায় একসঙ্গে ৫০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

এ প্রসঙ্গে এক কারা কর্মকর্তা জানিয়েছেন, হানোফার এলাকার মুসলমানদের সহযোগিতা এবং তাদের সঙ্গে ভালো সম্পর্কের কারণে মুসলিম বন্দিদের জন্য এই নামাজখানাটি নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে মুসলিম বন্দিদের কোরআন শেখানোর ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।

হানোফার কারাগারের মুসলিম বন্দিদের মানসিক সমর্থন এবং মানসিক চিকিৎসার জন্য প্রায় ৩০ জন মুসলিম সাইকোলজিস্ট কর্মরত আছেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট

সংকটের মুহূর্তে রান করাই আমার লক্ষ্য: লিটন

নেতানিয়াহুর বিরুদ্ধে গোপনে আরব দলগুলোর সহযোগিতা চাওয়ার অভিযোগ