বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার বিধ্বস্ত বিমানে সামরিক গায়কদলের ৬৫ সদস্য ছিলেন

image-54913-1482657471আন্তর্জাতিক ডেস্ক : কৃষ্ণসাগরে বিধ্বস্ত রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমানে দেশটির সামরিক বাহিনীর আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ রেড আর্মি গায়কদলের ৬০ জনেরও বেশি সদস্য ছিলেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ রোববার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত বিধ্বস্ত বিমানের যাত্রীদের তালিকা থেকে জানা গেছে, টিইউ-১৫৪ বিমানটিতে রুশ সামরিক বাহিনীর অফিসিয়াল সঙ্গীত দল ‌‘আলেক্সান্দ্রভ এনসেমবেলে’র ৬৪ জন সদস্য ও তাদের কন্ডাক্টর ভ্যালারি খালিলভ ছিলেন। সিরিয়ায় অবস্থানরত রুশ সেনাদের সঙ্গে নতুন বছর উদযাপনে যাচ্ছিলেন তারা।

খবরে বলা হয়, রোববার স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে কৃষ্ণসাগর তীরবর্তী শহর সোচির অ্যাডলার বিমানবন্দর থেকে উড্ডয়নের ২০ মিনিট পর রুশ সামরিক বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। বিমানটিতে ৯২ জন আরোহী ছিলেন।

পরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং কৃষ্ণসাগরে এর ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত একটি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কনাশেকভ।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা