,

রুশ বিমানের ধ্বংসাবশেষ কৃষ্ণসাগরে

russiaঅনলাইন ডেস্ক : উড্ডয়নের পর বিধ্বস্ত হওয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিবহন বিমানটির ধ্বংসাবশেষ মিলেছে কৃষ্ণসাগরে । রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।

দেশটির মন্ত্রণালয় জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টিইউ-১৫৪ বিমানের ধ্বংসাবশেষ সোচি শহরের উপকূল থেকে দেড় কিলোমিটার দূরে কৃষ্ণসাগরের ৫০ থেকে ৭০ মিটার গভীরে পাওয়া গেছে।

রোববার স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে কৃষ্ণসাগর তীরবর্তী শহর সোচির অ্যাডলার বিমানবন্দর থেকে উড্ডয়নের বিশ মিনিট পর বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। বিমানটিতে ৯১ জন আরোহী ছিল।

অসমর্থিত এক খবরে বলা হচ্ছে, বিমানটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের, যা সিরিয়ার লাটকিয়া প্রদেশের দিকে যাচ্ছিল। তবে এ বিষয়ে রাশিয়ার সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে