বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯১ আরোহী নিয়ে রাশিয়ার বিমান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার একটি সামরিক বিমান ৯১ আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে।কৃষ্ণসাগরের তীরে সোচি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পর রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি।বার্তাসংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রোববার ভোর ৫টা ২০ মিনিটে উড্ডয়ন করার ২০ মিনিট পর কৃষ্ণসাগরে রাশিয়ার জলসীমায় থাকা অবস্থায় বিমানটি নিখোঁজ হয়।

 

biman1482644211
রাশিয়ার জরুরিসেবাবিষয়ক মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার গণমাধ্যমে বলা হয়েছে, নিখোঁজ বিমানটি টিইউ-১৫৪-শ্রেণির একটি বিমান।

রাশিয়ার বার্তাসংস্থা আরআইএ-এর বরাত দিযে বিএনও নিউজ জানিয়েছে, বিমানটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। সোচি থেকে সিরিয়ার লাটাকিয়ায় যাওয়ার পথে বিমানটি রাড়ার থেকে বিচ্ছিন্ন হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, বিমানটিতে ৮৩ যাত্রী এবং ৮ জন ক্রু আছেন। যাত্রীদের মধ্যে কয়েকজন সংগীতশিল্পী ও সাংবাদিক রয়েছেন। তবে আরোহীদের পরিচয় সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ